ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে পুশব্যাক ইস্যুকে কেন্দ্র করে উত্তাল ভারতের লোকসভা
আন্তর্জাতিক ডেস্ক: ভারত থেকে বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশে ‘পুশব্যাক’ বা জোর করে ফেরত পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের লোকসভা।
শুক্রবার (৫ ডিসেম্বর) এই ইস্যুতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও ক্ষমতাসীন বিজেপির সাংসদদের মধ্যে তুমুল হট্টগোল ও বাদানুবাদের ঘটনা ঘটে। একপর্যায়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও শতাব্দী রায় স্পিকারের আসনের দিকে তেড়ে যান।
ঘটনার সূত্রপাত জিরো আওয়ারে। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় অভিযোগ করেন, সম্প্রতি ওড়িশা থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তিনি বক্তব্য দেওয়ার সময় বিজেপি সাংসদরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে শতাব্দী রায় ও মহুয়া মৈত্র নিজেদের আসন ছেড়ে স্পিকারের আসনের খুব কাছে চলে যান। এ সময় মহুয়া মৈত্র স্পিকারের মাইক ব্যবহারের চেষ্টা করেন এবং তীব্র প্রতিবাদ জানান। পরে বিজেপির প্রবীণ সাংসদ জগদম্বিকা পালের হস্তক্ষেপে তারা আসনে ফিরে আসেন।
বক্তব্যে শতাব্দী রায় বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, “বাংলায় কথা বললেই যদি বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তবে হিন্দি ও উর্দুতে কথা বলার কারণে বিজেপি সাংসদদেরও পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত।”
এর জবাবে বিজেপি সাংসদ সম্বিত পাত্র পাল্টা আক্রমণ করে বলেন, ওড়িশা থেকে কোনো ভারতীয় বাঙালিকে ফেরত পাঠানো হয়নি। তিনি দাবি করেন, “বাঙালিরা আমাদের ভাই, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। কিন্তু ওড়িশায় রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো সহানুভূতি বা স্থান নেই।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল