ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অনলাইন পোর্টালের বিরুদ্ধে থানায় জিডি করলেন ছাত্রদল নেতা আবিদ
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতা মো. আবিদুল ইসলাম খান আবিদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় ‘বাংলাদেশ টাইমস’ নামক ওই গণমাধ্যমের বিরুদ্ধে তিনি এই অভিযোগ দায়ের করেন।
জিডিতে আবিদ উল্লেখ করেন, শুক্রবার বিকেলে তিনি দেখতে পান ওই পোর্টালটির ফেসবুক পেজে তার ছবি ব্যবহার করে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর মায়েদকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এ ধরনের বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে তার এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জিডি করার পর ছাত্রদল নেতা আবিদ বলেন, ‘আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী এবং এতদিন অনেক অপপ্রচার সহ্য করেছি। কিন্তু আমাদের নামে মিথ্যা কথা চালিয়ে দেওয়াটা মেনে নেওয়া যায় না। সংগঠনের সম্মান ও নিরাপত্তার স্বার্থেই আজ জিডি করতে বাধ্য হলাম।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল