ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, লাল বা কালো—যেকোনো রঙের ফ্যাসিবাদই হোক না কেন, বাংলার মাটিতে তা আর বরদাশত করা হবে না।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের ছাত্র-জনতা এবং মেহনতি মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভবিষ্যতে কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় কথা বলে বা আচরণ করে, তাদেরও জনগণ প্রতিহত করবে। তিনি বলেন, “আমরা কোনো নির্দিষ্ট দলের বিজয় চাই না, বরং ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, যা কোরআনের আইনের মাধ্যমেই সম্ভব।”
বিগত সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত দেশে কথা বলার স্বাধীনতা ছিল না। দুর্নীতির মাধ্যমে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে। তিনি পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরে আলেমদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে বলেন, তারা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল এবং রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে। তারা সেনাবাহিনী, পুলিশ ও বিচার বিভাগসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।
সমাবেশ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে গণভোট আয়োজন, নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, বিগত সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ ঘোষণা করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)