ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া নেই’
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে অনুরোধ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি বর্তমানে ভারতের পর্যবেক্ষণে রয়েছে।
তৌহিদ হোসেনের মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। তিনি আরাকান আর্মির হাতে জেলেদের আটক হওয়ার ঘটনাকেও গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন। এছাড়াও তিনি জানান, চীনের অর্থায়নে নীলফামারীতে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে, যা রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত ও ভুটানের নাগরিকদেরও চিকিৎসা সুবিধা দেবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রংপুরে শিল্প-কারখানার সংখ্যা কম হওয়ায় কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ। সরকার এ বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করছে। তিনি বলেন, “দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দিতে চাই, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যে দেশের উন্নয়নের কাঙ্ক্ষিত পথ স্থাপন করতে পারেন। সব রিফর্ম এককভাবে সম্ভব নয়, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ভবিষ্যতে দায়িত্ব নেবেন যারা, তারা জনগণের প্রত্যাশা পূরণ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে পারবেন।”
চার দিনের রংপুর সফরে তিনি শহরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। রবিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে