ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: দুদক এফতারের অভিযানে নতুন ঘটনায় নাম উঠে এলো মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের কন্যা ঐশী খানের। দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার পাশাপাশি তার নামে বিপুল আয়-বহির্ভূত সম্পদ রয়েছে।
বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এই মামলা দায়ের করেছেন।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, ঐশী খানের নামে এক কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদ এবং ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকার পারিবারিক ব্যয়ের তথ্য মিলেছে। মোট এক কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার সম্পদের বিপরীতে তার বৈধ আয় মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। কমিশন নিশ্চিত করেছে, তার নামে এক কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রয়েছে। এছাড়া আরও কিছু সম্পদ থাকার সম্ভাবনা অনুসন্ধান টিম উল্লেখ করেছে।
দুদক জানিয়েছে, অনুসন্ধানের ভিত্তিতে তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়েছিল। নির্ধারিত ঠিকানায় নোটিশ প্রদান সম্ভব না হওয়ায় ১০ জুলাই ফরম লটকিয়ে দেওয়া হয়। পরে এক মাস সময় বৃদ্ধি চেয়ে আবেদন করলে, ২১ কার্যদিবসের পাশাপাশি ১৫ কার্যদিবস আরও সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঐশী খান সম্পদ বিবরণী দাখিল করেননি।
কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে তার নামে বিপুল অপ্রদর্শিত ও আয়-বহির্ভূত সম্পদ থাকার কারণে ২৭(১) ধারার অভিযোগও প্রযোজ্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি