ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শামসুজ্জামান দুদু
'খালেদা জিয়া আজীবন দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন'
নিজস্ব প্রতিবেদক:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক’ উল্লেখ করে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। দেশের গণতন্ত্র ও সার্বিক মঙ্গলের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থ হয়ে ওঠা অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে দেশকে মুক্ত করেছিলেন। জনগণের ভালোবাসায় তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অথচ আজ সেই নেত্রীই হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’
সাবেক এই সংসদ সদস্য আবেগপ্লুত হয়ে বলেন, ‘খালেদা জিয়া আমাদের বাঁচতে শিখিয়েছেন। ছাত্রজীবন থেকে তার হাত ধরেই রাজনীতিতে আমার আজকের অবস্থান। তিনি কখনো প্রতিহিংসা বা বিদ্বেষের রাজনীতি করেননি। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে গেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘জীবন-মৃত্যু মহান আল্লাহর হাতে। আসুন, আমরা সবাই কায়মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর