ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে মন্তব্যের ঘটনায় দায়ের হওয়া আদালত অবমাননা মামলায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল সম্পর্কে দেওয়া ফজলুর রহমানের নেতিবাচক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি লিখিত ক্ষমাপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে আগামী সোমবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আদালত অবমাননার অভিযোগ তোলে ফজলুর রহমানের বিরুদ্ধে। সেইদিন ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
অভিযোগে জানানো হয়, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান মন্তব্য করেন যে তিনি ট্রাইব্যুনালকে স্বীকৃতি দেন না। তার দাবি অনুযায়ী, এই আদালত কেবল ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারেই সীমাবদ্ধ, অন্য কোনো ধরনের বিচার এখানে হওয়া উচিত নয়।
শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ ও পিস-বিরোধী অপরাধসহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধের বিচারের এখতিয়ার রাখে। বর্তমানে যে মামলা চলছে তা মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত, কিন্তু ফজলুর রহমান বিষয়টি না বুঝেই মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে