ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন খালেদা জিয়া: রাশেদ খাঁন

২০২৫ ডিসেম্বর ০২ ২২:৩১:০৫

ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন খালেদা জিয়া: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের ‘আপসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি আধিপত্যবাদী ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন এবং আমাদেরও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা শিখিয়েছেন।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে ভারতীয় আধিপত্যবাদীরা আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো এসব ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ তারেক রহমানের ফেরার খবর জানতে উদগ্রীব হয়ে আছে। আমরা প্রত্যাশা করি তিনি শিগগিরই দেশে ফিরবেন। তবে এ বিষয়ে বিএনপি ও তারেক রহমানই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পথসভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত