ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
১০ দফা দাবিতে ইসিতে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ভিড়
নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নে বিধিমালা প্রণয়ন ও গেজেট প্রকাশসহ ১০ দফা দাবি জানিয়েছেন সারা দেশের উপজেলা ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের দপ্তরের সামনে জড়ো হয়ে তারা এসব দাবি পেশ করেন।
এ সময় নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ কর্মকর্তাদের দাবি সম্বলিত চিঠিটি গ্রহণ করেন। তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা একটি ভালো নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের দাবির বিষয়ে সিইসি স্যারের সঙ্গে কথা বলব। এখন আপনারা নিজ নিজ কাজে ফিরে যান।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ‘সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন’ এই দাবিগুলো উত্থাপন করে।
তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. দ্রুত ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়ন করে সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন এবং গেজেট প্রকাশ।
২. উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ।
৩. নির্বাচন পরিচালনা সহজ করতে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের ডাবল-কেবিন পিকআপ ও সহকারী কর্মকর্তাদের মোটরসাইকেল সরবরাহ।
৪. উপজেলা নির্বাচন কর্মকর্তা পদের পদোন্নতির হার বৃদ্ধি ও পদোন্নতিযোগ্য পদ সংরক্ষণ।
৫. সব নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ।
৬. সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ।
৭. মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য সহকারী কর্মকর্তাদের অনুকূলে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ।
৮. নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের সব দপ্তরের নিরাপত্তা জোরদার।
৯. ২০২৩ সালের জাতীয় পরিচয়পত্র আইন বাতিল।
১০. কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের রাজস্বখাতে অন্তর্ভুক্তি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প