ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিডিআর হত্যাকাণ্ডে কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: পিলখানা বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনটি বেশ বড়। এটি এখনো পুরোপুরি পড়া সম্ভব হয়নি। তবে মন্ত্রণালয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রতিবেদনে যেসব ভালো সুপারিশ করা হয়েছে, তা পড়ার পর অবশ্যই বাস্তবায়ন করা হবে।’ প্রতিবেদনে পার্শ্ববর্তী দেশের সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো প্রতিবেদন না পড়ে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
উল্লেখ্য, গত রোববার (৩০ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় সম্পৃক্ততা, শেখ ফজলে নূর তাপসকে মূল সমন্বয়কারী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ থাকার কথা উল্লেখ করা হয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়েও কথা বলেন। তিনি জানান, নির্বাচনের সময় যাতে সীমান্ত দিয়ে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে এবং বাইরে থেকে কোনো উসকানিমূলক প্রচারণা না আসে, সে বিষয়ে সীমান্তে কঠোর নজরদারি থাকবে। এছাড়া নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বডি ক্যামেরা কেনা হবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার (এসপি) পদায়নে দলীয় সুপারিশের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। এছাড়া আড়ি পাতা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত সংস্থাই এ কাজ করবে, অন্য কেউ নয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)