ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
আজানের পর মাগরিব পড়ার উপযুক্ত সময় কতটুকু?
ডুয়া ডেস্ক: সূর্যাস্তের পর অযথা বিলম্ব না করে দ্রুত মাগরিবের নামাজ আদায় করা মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর সাহাবাদের আমল থেকেও মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নামাজ পড়ার নির্দেশনা স্পষ্টভাবে প্রতীয়মান হয়।
সহিহ বুখারির একটি বর্ণনায় সালামা (রা.) বলেন, সূর্য অস্ত যেতেই তারা নবী করীম (সা.)-এর সাথে মাগরিবের নামাজ আদায় করতেন। একইভাবে, সাহাবি রাফে ইবনে খাদীজ (রা.) জানান, তারা নবীজি (সা.)-এর সঙ্গে মাগরিব পড়ে নামাজ শেষে বের হলে তখনও তীর নিক্ষেপের স্থান দেখা যেত—অর্থাৎ অন্ধকার নামেনি।
হাদিস বিশারদ আল্লামা আইনী (রহ.) ব্যাখ্যা করেন, এসব বর্ণনা থেকে প্রমাণিত হয় যে রাসুল (সা.) সূর্যাস্তের পর দেরি না করে মাগরিব আদায় করতেন এবং এত আগে পড়তেন যে আশপাশ তখনও আলোকিত থাকত। হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, মাগরিবের নামাজ ওয়াক্ত শুরুর সঙ্গে সঙ্গেই আদায় করা উত্তম যাতে আলো থাকতে থাকতে নামাজ শেষ করা যায়।
ফকীহদের মতে, ওয়াক্তের শুরুতেই মাগরিব আদায় করা সুন্নত ও মুস্তাহাব। তবে সূর্যাস্তের পর নামাজের প্রস্তুতির প্রয়োজনীয় সময়টুকু বিলম্ব করা অনুত্তম নয়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.) মত দিয়েছেন যে ১০ মিনিট পর্যন্ত বিলম্ব করলে মাকরূহ হবে না। সে সময়ের বেশি—অর্থাৎ আকাশে তারকারাজি স্পষ্টভাবে দেখা দেওয়ার আগে পর্যন্ত বিলম্ব করা মাকরূহ তানযীহী, আর তারকারাজি অধিক পরিমাণে প্রকাশ পেলে তত দেরি করা মাকরূহ তাহরীমী।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত