ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী বাংলাদেশের হিন্দু শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সভায় পীড়ারবাড়ী গ্রামের সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ। এছাড়া সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল