ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৬৩১
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। উদ্ধারকারীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে উদ্ধার অভিযান চালাচ্ছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের কারণে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া প্রায় ৫০০ মানুষ এখনও নিখোঁজ আছেন।
ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতেও বন্যা ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।
উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ এখনও বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
আরিনি আমালিয়া নামের এক নারী বিবিসিকে জানিয়েছেন, বন্যার পানি যেন ‘সুনামির মতো’ বইছিল। তার দাদীও জানিয়েছেন, এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেননি। তিনি বলেন, “এটি ছিল সবচেয়ে ভয়াবহ।”
রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা পায়ে হেটে ও মোটরসাইকেলে সাধারণ মানুষকে উদ্ধার করছেন। অনেক মানুষ এখনো খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছেন, কেউ কেউ দুই থেকে তিনদিন ধরে না খেয়ে আছেন।
সুমাত্রার মধ্য তাপানুলির বাসিন্দা মায়শান্তি বিবিসিকে জানান, “সবকিছু ভেসে গেছে। আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। এখন নুডলস নিয়েও মানুষ লড়াই করছে। আমাদের এখানে আসার রাস্তা পুরোপুরি বন্ধ। খাবার এবং চাউল প্রয়োজন।”
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি