ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইমরান খানের সন্ধানে পিটিআইর বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে চলমান গুঞ্জনটি সম্প্রতি আরও তীব্র হয়েছে। কারাগারে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও দেশটির সরকার বা কারা কর্তৃপক্ষ কোনো নিশ্চয়তা দিচ্ছে না। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দেখা করতে পারেননি।
এ পরিস্থিতিতে ইমরান খানের সন্ধান দাবিতে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তবে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা, সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে, যাতে বিক্ষোভ ঠেকানো যায়।
সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।
রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এর আওতায়—
কোনো ধরনের সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ বা জনসভা এবং পাঁচ বা তার বেশি ব্যক্তির অনুরূপ সমাগম নিষিদ্ধ।
অস্ত্র, শূল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল-বেয়ারিং, পেট্রোল বোমা, হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যেকোনো সরঞ্জাম বহন করা যাবে না।
আইন প্রয়োগকারী সংস্থার বহন করা অস্ত্র ছাড়া অন্য কোনো অস্ত্র প্রদর্শন এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া নিষিদ্ধ।
মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না।
মোটরসাইকেলের পেছনে আরোহী নেওয়া এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারও বন্ধ থাকবে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ