ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সরকারি ভবন রক্ষণাবেক্ষণের অভিযোগ এখন অনলাইনে, চালু হলো সফটওয়্যার
নিজস্ব প্রতিবেদক: সরকারি ভবনের মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়াকে সহজ এবং দুর্নীতিমুক্ত করতে ‘পিডব্লিউডি-সিএমএস’ (কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম) নামের একটি নতুন সফটওয়্যার চালু করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যারটির উদ্বোধন করেন।
নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে এখন থেকে সরকারি ভবন ব্যবহারকারীরা অনলাইনে খুব সহজেই মেরামতের অভিযোগ দাখিল করতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র আপলোড করা এবং কাজের অগ্রগতি সরাসরি ট্র্যাক করার সুবিধাও থাকবে এতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই সফটওয়্যার চালুর মধ্য দিয়ে গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ফলে সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ কাজ আরও মানসম্মত ও দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)