ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পাক প্রধানমন্ত্রীর চিঠি
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তাঁর আশু রোগমুক্তি কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বিষয়ে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি একটি চিঠি পাঠিয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়। পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটির একটি অনুলিপি শেয়ার করা হয়েছে। চিঠিটি গতকাল শুক্রবার লেখা হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, ‘‘আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।’’
চিঠিতে বাংলাদেশের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা উল্লেখ করা হয়। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন শাহবাজ শরিফ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর দল ও জাতির জন্য শক্তি এবং অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে