ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৬২ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ (৬২) রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালেই বিয়ে করেছেন। আজ শনিবার দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডন (৪৬)-এর সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন। দেশটির গণমাধ্যম এই খবরকে ব্যাপকভাবে প্রচার করেছে।
বিয়ের অনুষ্ঠান সন্ধ্যায় ক্যানবেরার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়। অত্যন্ত গোপনীয়তার মধ্যে আয়োজিত অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল। ইতিহাসে এটি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বকালীন সময়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠান।
মার্কিন গায়ক বেন ফোল্ডসের ‘লাকিয়েস্ট’ গানটির সুরে কনে জডি হেইডন তার বাবা-মায়ের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন। বিশেষ আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো, যে নবদম্পতির বিয়ের আংটি বহন করেছিল। আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের ‘Signed, Sealed, Delivered I’m Yours’-এর তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন।
বিয়ের পর নবদম্পতি এক যৌথ বিবৃতিতে বলেন, “পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভালোবাসা এবং ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।”
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও উপস্থিত ছিলেন।
২০১৯ সালে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবন কারমেল তেববাটের সঙ্গে শেষ হয়।
বিয়ের খরচ সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের ব্যস্ততা সামলে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভিতরে কোনো মনোরম স্থানে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় সময় কাটাবেন নবদম্পতি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)