ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্ব ইজতেমায় বাদ আসর হবে যৌতুকবিহীন বিয়ে
ডুয়া ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের জিকির আসকার ও তসবিহ পাঠের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। আজ (শনিবার) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ের বিশেষ আয়োজন।
রেওয়াজ অনুযায়ী, বিয়ের জন্য হবু দম্পতির নাম তালিকাভুক্তির কাজ চলছে সকাল থেকেই। যা চলবে আসর নামাজের আগ পর্যন্ত। একবার নাম তালিকাভুক্ত হওয়ার পরে বর-কনের অভিভাবকদের জন্য একটি সিরিয়ালের টোকেন দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক হলে বয়ান মঞ্চ থেকেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।
নিয়ম অনুযায়ী, কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর উপস্থিত থাকবেন। তাদের জন্য বিয়ের আগে এবং পর বয়ান ও মোনাজাত অনুষ্ঠিত হবে যা নব দম্পতির সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হবে। এর পরে বর-কনের অভিভাবকরা দর্শকদের মাঝে খেজুর বিতরণ করবেন। "মোহর ফাতেমী" অনুযায়ী এ বিয়েতে মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত। শুরায়ে নিজামের প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত দেশের বৃহৎ জুমার জামাতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এতে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এর পরবর্তী ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন। দুই ধাপের আখেরি মোনাজাত যথাক্রমে ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন