ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন ঢাবি অ্যালামনাই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশজুড়ে চলছে দোয়া ও প্রার্থনা। তারই অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন তার সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করছেন।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী এক যৌথ বিবৃতিতে বেগম জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, দেশের একজন জনপ্রিয় নেত্রী হিসেবে খালেদা জিয়ার অসুস্থতা সমগ্র জাতিকে ব্যথিত করেছে। তারা আশা প্রকাশ করেন যে, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।
এই কঠিন সময়ে দেশবাসীর কাছেও খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতাবস্থায় রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বেগম জিয়াররোগমুক্তি ও সুস্থ জীবন কামনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করা হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষ তার আরোগ্য লাভের জন্য দোয়া করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬