ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
এবার পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, জনমনে আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভোরের দিকে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে কয়েক সেকেন্ডের জন্য পুরো এলাকা দুলে ওঠে, আর স্থানীয়রা ঘর থেকে আতঙ্কে বের হয়ে আসেন বলে জানিয়েছে ডেইলি অসাফ।
ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫। যদিও মাত্রা তুলনামূলক কম, তবু কম্পন ছিল বেশ স্পষ্ট। মাটির প্রায় ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
কম্পনের কেন্দ্রবিন্দু ছিল লোরালাই থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ–পূর্ব দিকে।
ভূমিকম্পের পরপরই আশপাশের মানুষজন নিরাপত্তার জন্য ঘরবাড়ি ও কর্মস্থল ত্যাগ করেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তান ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। ২০০৫ সালে হওয়া ভয়াবহ ভূমিকম্পে কাশ্মিরে ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল—যা এখনও সবচেয়ে ধ্বংসাত্মক হিসেবে বিবেচিত।
অন্যদিকে, বেলুচিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী কম্পনটি অনুভূত হয় ২০২৪ সালের ১ অক্টোবর। মধ্যরাতে হওয়া ৫.৫ মাত্রার ওই ভূমিকম্পে ছয়জনের মৃত্যু ও ১৫ জন আহত হন। বহু বাড়িঘর ধসে পড়ে, বিশেষ করে কাঁচা ঘরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)