ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগ ছাড়া অর্থনীতি দাঁড়াবে না: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক: অর্থনীতিকে টেকসই করতে শুধু টাকা ছাপানো বা ঋণ গ্রহণ যথেষ্ট নয়—বিনিয়োগই এ ক্ষেত্রে মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এর ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ সেশনে তিনি এ বক্তব্য দেন।
আমির খসরু বলেন, পুঁজিবাজার ভেঙে পড়ার প্রভাব এখন ব্যাংক খাতে চাপ তৈরি করেছে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। ক্যাপিটাল মার্কেটকে শক্তিশালী করার পাশাপাশি রপ্তানিকারকদের জন্য সমান সুবিধা নিশ্চিত করা হবে, যাতে কেউ হয়রানির মুখোমুখি না হয়।
সেশনে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলায় কোনো জটিলতা নেই। ডলারের ওপর চাপ কমেছে এবং আমদানি প্রবাহও বেড়েছে। তবে তিনি বলেন, খেলাপি ঋণ এখনো বড় উদ্বেগের জায়গা। এই সমস্যা কাটাতে অন্তত পাঁচ থেকে দশ বছর সময় লাগবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল