ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

২০২৫ নভেম্বর ২৮ ১৯:৪৫:০৬

জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে ২০২৬-২৮ কার্যকালের জন্য শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।

এর আগে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে দলের রুকনদের (সদস্য) মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গত ১ নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন দলটির প্রধান নির্বাচন কমিশনার।

ঘোষিত ফলাফলে সদস্যদের সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলের আমির হিসেবে নির্বাচিত হন। শুক্রবার শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আগামী দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দলের শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত