ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (১১–১৫ জানুয়ারি’২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে। মালিকানা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এ সময় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
রেকর্ড ডেট পর্যন্ত যেসব বিনিয়োগকারীর কাছে এই দুই কোম্পানির শেয়ার থাকবে, তারাই শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। পাশাপাশি রেকর্ড ডেটের আগ পর্যন্ত যারা নতুন করে শেয়ার ক্রয় করবেন, তারাও শেয়ারহোল্ডারের মর্যাদা পাবেন এবং ঘোষিত ডিভিডেন্ড গ্রহণের সুযোগ পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের আওতায় থাকা কোম্পানিগুলো হলো— আলহাজ টেক্সটাইল ও বিডিকম অনলাইন।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ জানুয়ারি বিডিকম অনলাইনের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত একটি রেকর্ড ডেট অনুষ্ঠিত হয়। তবে স্টক ডিভিডেন্ডের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেওয়ায় নতুন করে ১৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রেকর্ড ডেট উপলক্ষে আগামী ১৫ জানুয়ারি আলহাজ টেক্সটাইলের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)