ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে গণভোটের প্রচারে নামল ব্যাংকগুলো
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংবিধান সংস্কার-সংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বর্ণিত সংস্কার প্রস্তাবগুলোর সপক্ষে জনমত গড়তে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় প্রতিটি ব্যাংক শাখার সামনে এখন শোভা পাচ্ছে প্রচারপত্র ও ব্যানার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর মতিঝিল, দিলকুশা ও পল্টনসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকা ঘুরে দেখা গেছে, ব্যাংকগুলোর প্রবেশপথে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সপক্ষে নানা স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। কোনো কোনো ব্যানারে সরাসরি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে, আবার কোনোটিতে ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান দিয়ে জুলাই বিপ্লবের চেতনা ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
ব্যাংক কর্মকর্তারা জানান, গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই প্রতিটি ব্যাংকের শাখায় অন্তত দুটি করে খাড়া ব্যানার প্রদর্শনের মৌখিক নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসকে (বিএবি) এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই (১২ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর ওপর এই গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি ও জনমত সুসংগঠিত করতে সরকারি-বেসরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্মুখভাগে প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে যে নতুন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের মাধ্যমে তা টেকসই করতে এই ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত জরুরি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা