ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামে ভর্তি শুরু
ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ১৮ মাস মেয়াদি এই প্রোগ্রামের ২৭তম ব্যাচে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বৃদ্ধি করে আগামী ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা।
ভর্তির জন্য আবেদনকারীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় ৭৫ নম্বর এবং ভাইভায় ২৫ নম্বর নির্ধারিত রয়েছে। পরীক্ষায় ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান এবং সমসাময়িক বিষয়াবলি মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষা ও ভাইভার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এমডিএস প্রোগ্রামে ১৪টি কোর্স ও একটি থিসিসসহ মোট ৬৪ ক্রেডিট ঘণ্টার বিশেষায়িত পাঠ্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। ক্লাস ও পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে এবং শিক্ষার মাধ্যম হবে ইংরেজি।
আবেদন প্রক্রিয়া
আবেদন ফরম উন্নয়ন অধ্যয়ন বিভাগের অফিস অথবা নিম্নলিখিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে: https://ssl.du.ac.bd/fontView/images/file/1766126172application_form_mds27.pdf
আবেদন ফরম প্রমাণ সাইজের কাগজে প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করতে হবে। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সঠিকভাবে পূরণ করা আবেদন ফরম এবং নগদ ১,৫০০ টাকা ফি জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি কার্যক্রমসহ বিস্তারিত তথ্য বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে:https://du.ac.bd/programDetails/DVS/400
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর