ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ ভালো করছে: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বৈশ্বিক পরিমণ্ডলে দেশের অর্জনগুলো স্বীকৃত বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ ভালো করছে (ইজ ডুইং কোয়াইট গুড)। তবে রাজনৈতিক কারণে হয়তো মাঝে মধ্যে কিছু অস্থিরতা বা বাধা আসতে পারে। উন্নতির পথ সবসময় সরলরেখায় চলে না, ওঠানামা থাকাটাই স্বাভাবিক।"
ইরান ও নেপালের পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "ওরা কোন প্রেক্ষাপটে এসব বলেছে তা আমার জানা নেই। তবে বিশ্ব এখন বাংলাদেশের দিকে ইতিবাচকভাবে তাকিয়ে আছে। বিশেষ করে এসডিজি (SDG) অর্জনে আমাদের অগ্রগতি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো অত্যন্ত আশাবাদী। জাতিসংঘ জানিয়েছে, তারা বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছে; বাংলাদেশ ইতিবাচক সাড়া দিলে অন্য দেশগুলোও তাতে সহমত পোষণ করবে।"
মুদ্রাস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু নীতি সুদহার (Policy Rate) বাড়িয়ে মুদ্রাস্ফীতি কমানো সম্ভব নয়। এর জন্য সুশাসন বা গভর্নেন্স অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট করে বলেন, "বাজারের গতিপ্রকৃতি শুধু চাহিদা ও জোগানের ওপর নির্ভর করে না। এর পেছনে আর্থিক ব্যবস্থাপনা এবং মানুষের সহযোগিতাও বড় বিষয়। রাজনৈতিক সুশাসন না থাকলে শুধু অর্থনীতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। কেবল ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পৃথিবীর কোনো দেশেই বাজার স্থিতিশীল করা যায়নি।"
আসন্ন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য 'বডি ওন ক্যামেরা' কেনার বিষয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকেই এই সরঞ্জামগুলো কেনা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট