ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আজ মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে শেরেবাংলা নগরে ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এ সময় তাঁরা প্রয়াত এই দুই নেতার কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের পারকালীন মুক্তি ও শান্তি কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

জিয়ারত শেষে ওলামা দলের আয়োজনে পবিত্র কুরআন খতম সম্পন্ন করা হয়। এরপর আয়োজিত সংক্ষিপ্ত এক সভায় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ওলামা দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওলামা দলের নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি। তাঁদের রেখে যাওয়া নীতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করেই ওলামা দল সামনের দিকে অগ্রসর হবে। দেশ ও জাতির সেবায় তাঁদের ত্যাগ ও অবদান বাংলাদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)