ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নেতা-কর্মীদের সর্বোচ্চ সংযমের নির্দেশ জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় জীবনের একটি সন্ধিক্ষণে পৌঁছেছে দেশ এমন বাস্তবতায় নেতা-কর্মীদের সর্বোচ্চ সংযম, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীর্ঘ ত্যাগ ও কুরবানির পথ অতিক্রম করে মহান আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহেই আজ প্রিয় সংগঠন ও জাতি এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
এই সময়টিকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রতিটি নেতা-কর্মীর আচরণে দায়িত্বশীলতা ও সচেতনতা থাকা অত্যাবশ্যক।
পোস্টে তিনি আরও বলেন, এই সংবেদনশীল সময়ে কারও প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ বা নেতিবাচক কর্মকাণ্ড থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে।
ডা. শফিকুর রহমান স্মরণ করিয়ে দেন, জামায়াতে ইসলামীর সব কর্মকাণ্ডের মূল লক্ষ্য একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।
নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, সবাই সর্বোচ্চ ধৈর্য ও দায়িত্ববোধের পরিচয় দেবেন।
শেষে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ঐক্য ও ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশা আল্লাহ সঠিক পথেই বিজয় আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ