ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সকল ধর্মের মানুষ কেবল বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আলেম-ওলামা এবং সকল ধর্মের মানুষ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ধানের শীষের কাছেই নিরাপদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই সভায় শামা ওবায়েদ বলেন, “ফ্যাসিবাদ পতনের পর দেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপ পাহারা দেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। তিনি অন্যায় ও দুর্নীতির সঙ্গে কখনো আপস করেননি বলেই দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের অভিভাবকে পরিণত হয়েছিলেন।”
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “২০১৮ সালে এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও তাদের নৌকায় ভোট দিতে পারেনি। দীর্ঘ সময় পর এবার মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আমি আহ্বান জানাব, আপনারা দলে দলে কেন্দ্রে গিয়ে আপনাদের অধিকার প্রয়োগ করুন।”
বাবার স্মৃতি চারণ করে শামা ওবায়েদ বলেন, “আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার মানুষকে নিজের পরিবারের মতো ভালোবাসতেন। গত ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি এবং আগামীতেও বাবার মতো আপনাদের সেবা করে যেতে চাই। বিএনপির কাছে ধনী-দরিদ্র বা জাতি-ধর্মের কোনো ভেদাভেদ নেই; আমরা সবাইকে মানুষ হিসেবে সম্মান করি।”
পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে