ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষার্থীদের চলমান অবরোধ তুলে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার পর আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে দাঁড়ালে দীর্ঘক্ষণ স্থবির থাকার পর ওই এলাকায় পুনরায় যান চলাচল শুরু হয়।
এর আগে দুপুর থেকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে ব্যস্ততম এই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জনভোগান্তির কথা চিন্তা করে তারা আপাতত সড়ক ছেড়ে দিয়েছেন। তবে সাকিব হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও বিচারিক প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে এর আগেও শিক্ষার্থীরা একাধিকবার রাজপথে বিক্ষোভ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?