ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তারেক রহমান এর সঙ্গে রিক্সা, ভ্যান অটো চালক নেতৃবৃন্দের মতবিনিময়
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: সাধারণ শ্রমজীবী মানুষের কাছাকাছি যেতে এবং তাদের সুখ-দুঃখের কথা শুনতে এক ব্যতিক্রমী মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালকদল’ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমান যখন সভাকক্ষে প্রবেশ করেন, তখন উপস্থিত রিকশা ও ভ্যান চালকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। মুহুর্মুহু তালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কক্ষ। তারেক রহমান অত্যন্ত হাসিমুখে প্রতিটি সারিতে গিয়ে সাধারণ চালকদের সাথে হাত মেলান এবং তাদের কুশল বিনিময় করেন। তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবার কথা শোনেন।
এই বিশেষ অনুষ্ঠানে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালকদলের পক্ষ থেকে তারেক রহমানকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। একটি কাঁচের বক্সের ভেতরে সংরক্ষিত চমৎকার একটি ‘সোনালী রিকশা’র মডেল উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে তারেক রহমান কোনো দীর্ঘ ভাষণ না দিলেও উপস্থিত চালকদের অভাব-অভিযোগ এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন।
উপস্থিত প্রতিনিধিরা জানান, দেশের শীর্ষ নেতার এমন আন্তরিকতা এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার প্রবণতা তাদের উজ্জীবিত করেছে। তারেক রহমান রিকশা চালকদের এই ভালোবাসায় সিক্ত হয়ে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লড়াইয়ে তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত