ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
কড়াইল বস্তিতে অসুস্থদের চিকিৎসা বিএনপির মেডিকেল টিম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা এখনো স্বাভাবিক হতে পারেনি। আগুনে ঘরহারা হাজারো মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, আর পোড়া বাড়ির ছাইয়ের ওপর রাত কাটাতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। মানবিক এই সংকট মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন।
আগুনে দেড় হাজারের বেশি ঘর পুড়ে যাওয়ার পর দুর্ঘটনার দিন থেকেই আহত ও অসুস্থদের চিকিৎসাসেবা দিতে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংগঠন। সেই উদ্যোগের অংশ হিসেবেবিএনপির পক্ষ থেকে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, যেখানে তিন দিন ধরে চলছে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ।বৃহস্পতিবার (২৭ নভেম্বর)সকাল থেকে শুরু হওয়া এই সেবা আজও চলছে, এবং চিকিৎসকেরা রুটিন করে প্রতিদিন তিন বেলা রোগী দেখছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মাজাররোড এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পে গিয়ে দেখা যায়, সেখানে জ্বর, সর্দি-কাশি, পোড়া, শরীরের কাটা, ডায়রিয়া ও চাপজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক রোগীকে প্রয়োজন হলে হাসপাতালে পাঠানোও হচ্ছে। চিকিৎসাসেবা নিতে যারা আসছেন তাদের বেশির ভাগই শিশু, নারী ও বয়স্ক মানুষ।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান,গতকাল ক্যাম্পে ১২৭ জন মেডিক্যাল টিমের সদস্য কাজ করেছেন এবং আজ কাজ করছেন ৬৫ জন। টিমে রয়েছেন চিকিৎসক, টেকনোলজিস্ট ও ফিজিওথেরাপিস্টসহ অভিজ্ঞ সেবা প্রদানকারীরা। তিনি দাবি করেন,বৃহস্পতিবার সারাদিনে প্রায় ১২০০ এবং শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আগুনে ঘর হারানোর পর অনেকে এখনো পোড়া ঘরের ওপর রাত কাটাচ্ছেন। এর ফলেঠান্ডা, জ্বর ও শ্বাসযন্ত্রজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। চিকিৎসা নিতে আসা অনেকেই প্রেসার চেক করে ওষুধ সংগ্রহ করছেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গত তিন দিনে অসুস্থ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।
চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হওয়া অনেক বাসিন্দা জানিয়েছেন, বিপদের সময় এই সহায়তা তাদের জন্য বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি খাদ্য, বাসস্থান ও চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনই এখন সবচেয়ে জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস