ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ঢাকা বিশ্বের তৃতীয় সর্বাধিক বায়ুদূষিত শহর
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের বায়ুদূষণে তৃতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার-এর শুক্রবার (১০ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচকে স্কোর ২৪৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। দিল্লির বায়ুর স্কোর ৪৮১, লাহোরের ৪৭৯। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পাকিস্তানের করাচি (১৭৮) এবং বাহরাইনের মানামা (১৮৪) অবস্থান করছে। শীর্ষ দশের অন্যান্য শহরের স্কোর ১৬০ থেকে ১৭৫-এর মধ্যে।
আইকিউএয়ার অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকা বায়ুর মান ভালো, ৫১–১০০ ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য হয়।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধরণের দূষিত বাতাস স্বাস্থ্যের জন্য মারাত্মক, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসনালি সংক্রান্ত সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য। বাসিন্দাদের মাস্ক ব্যবহার এবং বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী