ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হংকংয়ে ভ'য়াবহ অ'গ্নিকাণ্ড, নি'হতের সংখ্যা বেড়ে ৯৪
আন্তর্জাতিক ডেস্ক :হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে পৌঁছেছে। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, আগুন এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন।
অগ্নিকাণ্ডে আরও ৭৬ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১ জন অগ্নিনির্বাপণ কর্মী। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনগুলোতে এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা তৎপর রয়েছেন।
ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকে মোট ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করে। অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। এর বাইরে নিজের আপনজনকে খুঁজে অনেকে মরিয়া হয়ে অপেক্ষা করছেন।
ঘটনার প্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল