ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়া সিসিইউতে, সুস্থতার কামনায় আজ সারাদেশে বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরিস্থিতি তদারক করছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড।
ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে কেবিনে রয়েছেন এবং টেস্টের রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।
খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়েছে। নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মোনাজাতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
এর আগে গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ভর্তি ছিলেন এবং একদিন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর বাসায় ফিরেছিলেন। প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন।
তবে ঝুঁকির কথা চিন্তা করে লন্ডন ক্লিনিকে লিভার প্রতিস্থাপন করা হয়নি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা