ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গঙ্গাসাগরের হারিয়ে যাওয়া নারী ২০ বছর পর মিলল বাংলাদেশে
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলায় ২০ বছর আগে হারিয়ে যাওয়া মধ্যপ্রদেশের রাধিকা নামে এক নারী বাংলাদেশে উদ্ধার হয়েছে। বর্তমানে তাকে ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, যাতে তিনি পরিবারের সঙ্গে পুনর্মিলন করতে পারেন।
শুক্রবার (২৮ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাধিকাকে খুঁজে বের করেছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের রেডিও অপারেটররা। সংগঠনটির বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করা হয় এবং তাদের পরিবারে ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হয়।
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সেক্রেটারি আম্বারিস নাগ বিশ্বাস জানিয়েছেন, “বাংলাদেশে আমাদের সূত্র জানায় রাধিকা নামে ৭০ বছর বয়সী এক নারীকে রাস্তায় ভিক্ষা করতে দেখা গেছে। তিনি স্বামীর নাম জিজ্ঞেস করলে কোনো উত্তর দেননি; একমাত্র শব্দ যা বলেছিলেন তা হলো ‘সাগর’। এরপর আমরা খোঁজ শুরু করি এবং মধ্যপ্রদেশের সাগর জেলার খাজরা গ্রামে হারিয়ে যাওয়া ওই নারীকে শনাক্ত করি।”
তিনি আরও জানান, রাধিকা গঙ্গাসাগর মেলায় একটি তীর্থযাত্রী দলের সঙ্গে গিয়েছিলেন, কিন্তু দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অসাবধানবশত বাংলাদেশে চলে যান। বাংলাদেশে পৌঁছানোর পর তিনি ভিক্ষা করতে বাধ্য হন।
মধ্যপ্রদেশে রাধিকার স্বামী বালিরাম ও এক ছেলে পুরান মারা গেছেন। বাকি দুই ছেলে রাজেশ ও গণেশ বর্তমানে দিল্লিতে বসবাস করছেন। উদ্ধারকালে রাধিকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং রাজেশের কাছে ছবি দেখালে তিনি মাকে চিনতে সক্ষম হন।
এ ঘটনার পর বাংলাদেশে অবস্থানরত রাধিকার বিষয়ে হাইকমিশনকে অবহিত করা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। খুব শিগগিরই রাধিকা তার নিজ দেশে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে মিলিত হবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল