ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিদ্যুৎ বাণিজ্য জোরদার করতে বাংলাদেশ-নেপালের উচ্চ পর্যায়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: দুই দেশের জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ খাতসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য, জলবিদ্যুৎ প্রকল্পে যৌথ বিনিয়োগ এবং বিদ্যুৎ আমদানি-রপ্তানির কাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে উভয় পক্ষ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) ৭ম সভায় অংশ নেন দুই দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং নেপালের পক্ষে বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ সচিব চিরঞ্জীবী চাটোট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।সভায় নেপালে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যৌথ বিনিয়োগ, আন্তঃসংযোগ গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি এবং ভারতীয় ভূখণ্ড অতিক্রম করে ট্রান্সমিশন নিশ্চিত করার ত্রিপক্ষীয় সমঝোতার বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এছাড়া ভেড়ামারা অংশে বিদ্যমান এইচভিডিসি সিস্টেম ব্যবহার করে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়েও অগ্রগতি হয়।
সভায় জানানো হয়, শীতকালে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা উৎপাদন ক্ষমতার তুলনায় কম থাকায় সেই সময়ে বিদ্যমান সঞ্চালন অবকাঠামো ব্যবহার করে নেপালে বিদ্যুৎ রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের সুযোগ তৈরি করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।বাংলাদেশ সরকার সম্প্রতি বিদ্যুতের বিশেষ আইন বাতিল করায় ভারতের জিএমআর গ্রুপ বাস্তবায়িত নেপালের আপার কার্নালী জলবিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির এলওআই বাতিল করা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, কারিগরি জ্ঞান বিনিময়, জ্বালানি দক্ষতা ও অডিট কার্যক্রমে সহযোগিতা এবং রুফটপ সোলার প্রোগ্রামের আওতায় প্রায় তিন হাজার মেগাওয়াট উৎপাদন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। ক্যাপাসিটি বিল্ডিং কার্যক্রম গ্রহণে উভয় দেশ সম্মত হয় এবং বিপিএমআই-এর প্রশিক্ষণ সক্ষমতা ও ত্রিপক্ষীয় সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জানানো হয়, আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল