ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাত দেশে প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের নিবন্ধনে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে অনেক ভোটার অসম্পূর্ণ বা ভুল ঠিকানা দেওয়ায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সাতটি দেশে সাময়িকভাবে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, ঠিকানা সংক্রান্ত ত্রুটির কারণে যে সাত দেশে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সেগুলো হলো— বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোটারের সঠিক ডাক ঠিকানা পাওয়া ছাড়া কোনোভাবেই পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। ফলে বাধ্য হয়েই সংশ্লিষ্ট দেশগুলোতে নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সংশ্লিষ্টদের ধারণা, বিপুল সংখ্যক প্রবাসী নিবন্ধনের সময় তাঁদের আবাসিক বা ডাক ঠিকানা ভুলভাবে বা অসম্পূর্ণ অবস্থায় দিয়েছেন। এতে ব্যালট পাঠানোর প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়েছে এবং ঠিকানা শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে।
নিবন্ধন স্থগিত হওয়া দেশগুলোর ভোটারদের প্রতি নির্বাচন কমিশন দ্রুত সঠিক তথ্য সংশোধন করে পুনরায় নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। ইসি বলছে, ঠিকানাগত সমস্যার সমাধান হলেই এসব দেশে আবার নিবন্ধন চালু করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)