ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় ক্রিকেট দলে উত্তেজনা: ‘আমাকে না জানিয়ে শামীমকে বাদ দিয়েছে’
সরকার ফারাবী: ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই ছন্দহীন শামীম হোসেন। পরিসংখ্যানও বলছে একই কথা শেষ নয়টি টি–টোয়েন্টির মধ্যে চারবার শূন্য রানে ও দুবার মাত্র ১ রানে আউট হয়েছেন তিনি। ফলাফল, ছন্দ হারানো এই বাঁহাতি ব্যাটারকে জায়গা হারাতে হলো জাতীয় দলে। আগামীকাল চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশ–আয়ারল্যান্ড টি–টোয়েন্টি সিরিজের দলে তাই নেই শামীমের নাম।
তবে শামীমকে বাদ দেওয়ার পেছনের কারণ জানেন না অধিনায়ক লিটন দাস। সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে তিনি জানালেন, নির্বাচকেরা তাকে কোনো আলোচনা বা জানানো ছাড়াই শামীমকে দল থেকে বাদ দিয়েছেন।
চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে লিটন বলেন,‘শামীম থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার সিদ্ধান্ত নয়, পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। কেন তাকে বাদ দেওয়া হলো, তা আমাকেও জানানো হয়নি। সাধারণত অধিনায়ক হিসেবে জানার কথা কোন খেলোয়াড় দলে আসছে বা বাদ পড়ছে।’
লিটনের মতে, শামীম দলে থাকলে দলের জন্য উপকারীই হতো। দীর্ঘদিন টি–টোয়েন্টি স্কোয়াডে নিয়মিত ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেললেও ব্যাটে রান আসেনি দুটি ইনিংসে করেছিলেন ১৮ ও ১৩।
লিটন আরও যোগ করেন, ‘বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়ই যোগ্য। যারা ১৫ জন নির্বাচিত হয়, তারা সেরাদের মধ্যেই থাকে। কিন্তু শামীমকে বাদ দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। আর কেন তাকে বাদ দেওয়া হলো, তার কোনো নোটিশও আমি পাইনি। সে দলে থাকলে আরও ভালো লাগত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর