ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কড়াইল বস্তির আগুনে উদ্বিগ্ন তারেক রহমান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর ঘটে যাওয়া আগুনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, কড়াইল বস্তি ও সংলগ্ন এলাকায় আগুন দাউদাউ করে জ্বলে ওঠে, যার ক্ষয়ক্ষতি এখনো নিরূপিত না হলেও বহু মানুষের ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। তারেক রহমান বলেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করেছে, বিএনপি তাদের এই মানবিক ভূমিকার প্রতি গভীর সংহতি জানাচ্ছে। তিনি আরও বলেন, সবার প্রত্যাশা কোনো প্রাণহানি না ঘটে এবং ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
বিবৃতিতে তারেক রহমান বিপর্যস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে ক্ষতিগ্রস্তরা ধৈর্য, সাহস ও পুনর্গঠনের মনোবল নিয়ে এই কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা