ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
যমুনায় ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-চারলে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ও ফরাসি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, ফ্রান্স বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। তিনি গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-চারলে বলেন, ‘বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং ইতিহাস সৃষ্টিকারী একটি জাতীয় নির্বাচনের পথে এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।’ তিনি আরও জানান, নির্বাচনকালীন ভুল তথ্য প্রচার ও সামাজিক বিভাজন রোধে ফ্রান্সের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে আসতে পারে।
ড. ইউনূস ফ্রান্সকে বাংলাদেশের ‘বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে ফ্রান্সের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফরাসি সমর্থনের প্রশংসা করেন।
বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ফ্রান্সের সক্রিয় অবস্থানের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের সঙ্গে আরও কার্যকর সম্পর্কের সম্ভাবনার কথা জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা