ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ এর গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গী কারা-তালিকা
সরকার ফারাবী: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আইসিসি। মোট ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপেই থাকছে পাঁচটি করে দল।
বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে। নবাগত ইতালি ও নেপালের মতো তুলনামূলক দুর্বল দুই প্রতিপক্ষ থাকলেও ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে লড়াই করেই সুপার এইটে জায়গা করে নিতে হবে টাইগারদের। উল্লেখ্য, প্রতিটি গ্রুপ থেকে শুধুমাত্র দুই দলই পাবে সুপার এইটের টিকিট।
অন্যদিকে ভারত ও পাকিস্তান রাখা হয়েছে একই গ্রুপে, যেখানে আরও আছে নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। আরেক গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। শেষ গ্রুপে আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত লড়বে পরবর্তী পর্বে ওঠার জন্য।
বিশ্বকাপের গ্রুপ তালিকা এক নজরে:
গ্রুপ–১: ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র
গ্রুপ–২: বাংলাদেশ, ইতালি, ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ–৩: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে
গ্রুপ–৪: আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা