ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ফয়েজ আহমদ তৈয়্যব
'ভুল তথ্য মোকাবিলায় জাতীয় কাঠামো তৈরি করছে সরকার'
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ভুল তথ্য বা অপপ্রচার মোকাবিলায় একটি সমন্বিত ‘জাতীয় কাঠামো’ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এ বিষয়ে যৌথভাবে কাজ করছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার সাইবার নিরাপত্তা আইন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ডিজিটাল নাগরিক পরিচয় এবং ই-পেমেন্ট সিস্টেমসহ প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কাঠামো গড়ে তুলছে। এ ছাড়া ডিজিটাল ইকোসিস্টেম ও ডাটা ইন্টার-অপারেবিলিটি নিশ্চিত করতে এস্তোনিয়ার সহায়তায় একাধিক উদ্যোগ চলমান রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ভুল তথ্য রোধে ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশি ফ্যাক্ট চেকারদের অ্যাডভান্সড লেভেলের প্রশিক্ষণে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি স্যাটেলাইট ইমেজ ব্যবহার ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও ফ্রান্সের সহায়তা কামনা করেন তিনি।
বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারল বলেন, বাংলাদেশ ও ফ্রান্স উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তিনি জানান, ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি ভর্তুকির কারণে পড়াশোনার খরচ কম, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। এছাড়া ফ্রান্সের স্পেস এজেন্সি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে ইমেজারি ও একাডেমিক সহযোগিতা দিতে আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)