ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে, যা কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই ঘটছে বলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ইনটেক লিমিটেডে-কে চিঠি পাঠায় ডিএসই। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর উদ্দেশ্য হলো, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করা এবং বাজারের স্বচ্ছতা বজায় রাখা।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দাম বাড়ছে। কোম্পানিটি নিজেরাও শেয়ার দরে অস্বাভাবিক হারে বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮ টাকা ২০ পয়সায়। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) লেনদেন শেষে শেয়ারটির দর বেড়ে ৩০ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। আলোচ্য সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা, যা অস্বাভাবিক মনে করেছে ডিএসই।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি