ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পরমাণু বিজ্ঞানে বিশ্বস্বীকৃতি পেলেন বাংলাদেশের সৈয়দ বাহাউদ্দিন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান নিউক্লিয়ার সোসাইটি’ (এএনএস)-এর মর্যাদাপূর্ণ ‘নিউক্লিয়ার নিউজ ৪০ আন্ডার ৪০’ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ড. সৈয়দ বাহাউদ্দিন আলম। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই গৌরব অর্জন করলেন।
১৯৫৪ সাল থেকে পারমাণবিক বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহারে কাজ করে আসছে এএনএস। ২০২৪ সাল থেকে সংস্থাটি বিশ্বজুড়ে ৪০ বছরের কম বয়সী সেরা ৪০ জন পরমাণু বিজ্ঞানীর তালিকা প্রকাশ করছে। এ বছর সেই তালিকায় নাম লিখিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন চট্টগ্রামের সন্তান ৩৮ বছর বয়সী বাহাউদ্দিন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের আরবানা-চ্যাম্পেইন ক্যাম্পাসে ‘নিউক্লিয়ার, প্লাজমা ও রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বাহাউদ্দিন। মূলত ‘ডিজিটাল টুইনস’ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং খাতে বিশেষ অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তার গবেষণা পারমাণবিক চুল্লির নিরাপত্তা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা বাহাউদ্দিন দেশেই শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে পিএইচডি সম্পন্ন করেন। এএনএস-এর অফিশিয়াল ঘোষণায় তাকে ‘পারমাণবিক ক্ষেত্রের উদীয়মান তারকা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
উল্লেখ্য, এবারের তালিকায় ইয়াসির আরাফাত নামে আরেকজন বিজ্ঞানীও স্থান পেয়েছেন। তিনি একসময় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে বসবাস করতেন এবং বর্তমানে ‘আলো অ্যাটমিকস’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও হিসেবে কর্মরত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক