ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ধনীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন একটি নতুন ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে ধনী ব্যক্তিরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন। এই নতুন ভিসা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে 'গোল্ড কার্ড'।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, এই সেবাটি চালু করতে যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) ইতোমধ্যে বাজেট ও ব্যবস্থাপনা অফিসের কাছে ফরম আই-১৪০জি এর খসড়া দাখিল করেছে। অনুমতি সাপেক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে এই নতুন ভিসার কার্যক্রম শুরু হতে পারে। এই গোল্ড কার্ড ভিসাটি ট্রাম্প গোল্ড কার্ড নামেও পরিচিত হতে পারে।
কাদের জন্য এই ভিসা?
এই ভিসা শুধুমাত্র সেইসব ধনী ব্যক্তিদের জন্য যারা যুক্তরাষ্ট্রকে 'উল্লেখযোগ্য সুবিধা' দিতে সক্ষম হবেন। এই ভিসার আবেদনকারীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে:
১. অফেরতযোগ্য আবেদন ফি (১৫ হাজার ডলার) প্রদান করতে হবে। ২. সময়মতো সব ডকুমেন্ট প্রদান করতে হবে। ৩. ভিসা অনুমোদন পেলে অর্থ মন্ত্রণালয়কে ১০ লাখ ডলার বিনিয়োগ বা উপহার হিসেবে দিতে হবে (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৬ লাখ টাকার বেশি)।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই ১০ লাখ ডলার বিনিয়োগ বা উপহার দেওয়ার মাধ্যমে আবেদনকারী প্রমাণ করবেন যে তার মাধ্যমে যুক্তরাষ্ট্র উপকৃত হবে। ভিসার অনুমোদন দেওয়া হলে আবেদনকারী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার বৈধ অনুমতি পাবেন। তবে জাতীয় নিরাপত্তা বা অন্যান্য ঝুঁকি থাকলে ভিসা বাতিল করা হবে।
ব্যক্তি হিসেবে ১০ লাখ ডলার বিনিয়োগ করা লাগলেও কর্পোরেট-স্পন্সর আবেদনকারীদের ক্ষেত্রে এই অর্থের পরিমাণ ২০ লাখ ডলার।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বরাবর। আবেদনকারীদের প্রথমে পে.গভ-এর মাধ্যমে ১৫ হাজার ডলারের অফেরতযোগ্য আবেদন ফি জমা দিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আবেদনকারীদের অবশ্যই আয়ের বৈধ উৎস প্রমাণ করতে হবে এবং কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এই যাচাই-বাছাইয়ে আবেদনকারীর অপরাধের ইতিহাস, অর্থ পাচারসহ অর্থের অবৈধ লেনদেন, জাতীয় নিরাপত্তার ঝুঁকি, আয়করের নথি, ব্যাংকের হিসাব বিবরণী এবং ক্রিপ্টোকারেন্সি সম্পত্তি পরীক্ষা করা হবে।
অনুমোদন পেলে, আবেদনকারীদের অবশ্যই স্থায়ী বসবাসের মর্যাদা গ্রহণের জন্য বিদেশে অবস্থিত একটি মার্কিন দূতাবাসে যেতে হবে। তবে যারা ইতোমধ্যে আমেরিকার অভ্যন্তরে রয়েছেন, তাদের অবস্থান পরিবর্তনের অনুমতি দেওয়া হতে পারে, যদিও সেই নিয়মকানুনগুলো এখনো চূড়ান্ত করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে