ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬৩৩
নিজস্ব প্রতিবেদক: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৩ জন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মারা যাওয়া একজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৬০২ জন।
গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ১৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, বরিশাল বিভাগে ৮২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮১ জন রোগী ভর্তি হয়েছেন। বাকিরা খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
একই সময়ে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯১ জন। এ নিয়ে চলতি বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৯৪৯ জন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি