ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্প মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির একগুচ্ছ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশে সম্প্রতি আঘাত হানা কয়েক দফা ভূমিকম্প ও প্রাণহানির প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তায় একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (২৪ নভেম্বর) দেশের সব স্কুল-কলেজের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ঝুঁকিপূর্ণ ভবনে সশরীরে ক্লাস না করিয়ে প্রয়োজনে অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি বা অনলাইনে ক্লাস চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২১ নভেম্বর শক্তিশালী ভূমিকম্পে ১০ জন নিহতের ঘটনার পর মাউশি এই সতর্কতামূলক পদক্ষেপ নিল। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলো নিয়মিত পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে হবে এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নিতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনে দৃশ্যমান সতর্কতা চিহ্ন ঝুলিয়ে দিতে হবে।
শিক্ষার্থীদের ব্যক্তিগত সুরক্ষায় মাউশি জানিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। কম্পন চলাকালীন লিফট ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং বহুতল ভবনে থাকলে কম্পন না থামা পর্যন্ত অপেক্ষা করে সিঁড়ি দিয়ে নামতে হবে। এছাড়া গ্যাস ও বিদ্যুতের সুইচ বন্ধ রাখা এবং ভবনের বাইরে খোলা জায়গায় অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত