ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘আয়নাঘর ফাইলস’: পঞ্চম পর্ব
সালাহউদ্দিন আহমদের গুমের লোমহর্ষক বর্ণনা প্রকাশ্যে
নিজস্ব প্রতিবেদক: গুম ও রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াল চিত্র তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি সিরিজ ‘আয়নাঘর ফাইলস’-এর পঞ্চম পর্ব মুক্তি পেয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে এই পর্বটি প্রকাশ করা হয়, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও তার পরিবারের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছে।
এই পর্বে সালাহউদ্দিন আহমদ তার গুম থাকাকালীন সময়ের দুঃসহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। বন্দিদশায় মৃত্যুর প্রহর গুনতে থাকা এই নেতার আর্তনাদ ফুটে উঠেছে ডকুমেন্টারিতে। সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তাকে বলতে শোনা যায়, ‘হে আল্লাহ, আমার সন্তানরা, আমার বংশধররা, আমার আত্মীয়-স্বজনরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না?’
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়নাঘরে কাটানো সেই ভয়াবহ দিনগুলো এবং তার পরিবারের মানসিক যন্ত্রণার বিষয়টিই এই পর্বে উপজীব্য করা হয়েছে। বিগত সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের অমানবিক পরিস্থিতির দলিল হিসেবে এই সিরিজটি নির্মাণ করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
পর্বটি দেখতে এখানে ক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল