ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৭০৫
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মৃতের সংখ্যা ও আক্রান্তের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন রোগী।
সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মারা যাওয়া ২ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।
হাসপাতালে ভর্তি হওয়া ৭০৫ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় সবচেয়ে বেশি ১৭১ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ১৩৭, চট্টগ্রাম বিভাগে ১১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৭৭, বরিশাল বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৫৩, খুলনা বিভাগে ৩৪, রাজশাহী বিভাগে ৩৪, সিলেট বিভাগে ১৬ এবং রংপুর বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮১৬ জন। এ নিয়ে চলতি বছর মোট ৮৮ হাজার ২৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি